নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি অত্যাধুনিক ‘পেনগান’ (কলম পিস্তল) এবং একটি গুলির খালি খোসা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। শনিবার রাত ১টার দিকে ফতুল্লার নয়ামাটি ভাবিরবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
রোববার দুপুরে র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নয়ামাটি ভাবিরবাজার এলাকার একটি মাদক স্পটে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদকসেবী ও অপরাধীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে র্যাব সদস্যরা ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এই পেনগান ও খালি খোসাটি উদ্ধার করে।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত এই বিশেষ আগ্নেয়াস্ত্র ও গুলির খোসা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন