ঢাকা নিউজ

কাজে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, প্রধান আসামি গ্রেফতার

ছবি : সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় গুচ্ছগ্রামের এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আসলাম আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার ২০ দিন পর শনিবার রাতে উপজেলার জামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (১৪ জুন) বাগাতিপাড়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতার আসলাম আলী জামনগর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের মৃত কাইলি উদ্দিনের ছেলে। এই মামলার অপর আসামি শ্রী ষষ্টি কুমার (৪২) এখনও পলাতক রয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মে সকালে উপজেলার জামনগর ইউনিয়নের চাইপাড়া আদর্শ গুচ্ছগ্রামের ওই গৃহবধূ বাড়ির পাশের একটি আমবাগানে রান্নার খড়ি সংগ্রহ করতে যান। সেখানে ওতপেতে থাকা আসলাম আলী ও ষষ্টি কুমার তাকে জোরপূর্বক পাশের একটি ভুট্টাখেতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এবং অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর দিন অর্থাৎ ২৫ মে ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত প্রধান আসামি আসলাম আলীকে রোববার আদালতে পাঠানো হয়েছে এবং ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সিআইডিতে (CID) প্রেরণ করা হয়েছে। মামলার অপর পলাতক আসামি শ্রী ষষ্টি কুমারকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬

কাজে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, প্রধান আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

নাটোরের বাগাতিপাড়ায় গুচ্ছগ্রামের এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আসলাম আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার ২০ দিন পর শনিবার রাতে উপজেলার জামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (১৪ জুন) বাগাতিপাড়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতার আসলাম আলী জামনগর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের মৃত কাইলি উদ্দিনের ছেলে। এই মামলার অপর আসামি শ্রী ষষ্টি কুমার (৪২) এখনও পলাতক রয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মে সকালে উপজেলার জামনগর ইউনিয়নের চাইপাড়া আদর্শ গুচ্ছগ্রামের ওই গৃহবধূ বাড়ির পাশের একটি আমবাগানে রান্নার খড়ি সংগ্রহ করতে যান। সেখানে ওতপেতে থাকা আসলাম আলী ও ষষ্টি কুমার তাকে জোরপূর্বক পাশের একটি ভুট্টাখেতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এবং অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর দিন অর্থাৎ ২৫ মে ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত প্রধান আসামি আসলাম আলীকে রোববার আদালতে পাঠানো হয়েছে এবং ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সিআইডিতে (CID) প্রেরণ করা হয়েছে। মামলার অপর পলাতক আসামি শ্রী ষষ্টি কুমারকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ