ঢাকা নিউজ

যে কৌশলে দেশ ছেড়েছিলেন বেনজীর আহমেদ

যে কৌশলে দেশ ছেড়েছিলেন বেনজীর আহমেদ
ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শুরুর মাত্র দুই সপ্তাহের মধ্যেই অত্যন্ত চতুরতা ও প্রভাব খাটিয়ে দেশ ছেড়েছিলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ২০২৪ সালের ৪ মে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাধারণ যাত্রীদের জন্য প্রযোজ্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশির অনেক ধাপ এড়িয়ে পুলিশ সদস্যদের সরাসরি সহায়তায় তিনি নির্বিঘ্নে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেন। সম্প্রতি দুবাইয়ে তার গ্রেফতারের খবর আসার পর তার সেই বহুল আলোচিত দেশত্যাগের ঘটনাটি আবারও আলোচনায় এসেছে।

২০২৪ সালের ১৮ এপ্রিল দুদকের সম্পদ অনুসন্ধান কমিটি গঠনের পর থেকেই বেনজীর আহমেদের দেশত্যাগের গুঞ্জন ওঠে। পরবর্তীতে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ৪ মে রাত ১১টা ৪০ মিনিটের দিকে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন। দেশ ছাড়ার সময় তার পরনে ছিল সোনালি রঙের হাফশার্ট ও গাঢ় রঙের প্যান্ট এবং তার সঙ্গে পরিবারের কোনো সদস্য ছিলেন না।

ফুটেজে আরও দেখা যায়, বিমানবন্দরে প্রবেশ ও নিরাপত্তা তল্লাশির সময় বেনজীর আহমেদের আগে-পিছে ইউনিফর্ম ও সাদা পোশাক পরিহিত পুলিশ সদস্যরা ছিলেন। এমনকি সবশেষ নিরাপত্তা চেকপয়েন্টে দায়িত্বরত আনসার সদস্যের কোনো প্রকার শারীরিক তল্লাশি ছাড়াই তিনি তা অতিক্রম করেন। ইমিগ্রেশন ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা তার পাসপোর্টের সিল ও লাগেজ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তার হাতে তুলে দেন। দেশ ছাড়ার ঠিক আগে সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের হাত নেড়ে বিদায় জানাতেও দেখা যায় তাকে।

সাবেক এই প্রভাবশালী কর্মকর্তা ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র‍্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এই কর্মকর্তা অবসরের পরও রাষ্ট্রীয় প্রজ্ঞাপন অনুযায়ী চালকসহ গাড়ি এবং প্রায় ১১ জন সশস্ত্র ও সাদা পোশাকের পুলিশ সদস্যের বিশেষ নিরাপত্তা সুবিধা ভোগ করছিলেন, যা তিনি দেশ ছাড়ার ক্ষেত্রে কাজে লাগান।

এদিকে গত ১২ জুন দুবাই পুলিশের হাতে বেনজীর আহমেদ গ্রেফতার হওয়ার পর বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের মাধ্যমে আনুষ্ঠানিক বার্তা পেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদকে অবহিত করেছেন যে, খুব শিগগিরই এই সাবেক আইজিপিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬

যে কৌশলে দেশ ছেড়েছিলেন বেনজীর আহমেদ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ