ঢাকা নিউজ
লেবাননে ইসরাইলি হামলায় শিশু ও সেনাসদস্যসহ নিহত ১৩

লেবাননে ইসরাইলি হামলায় শিশু ও সেনাসদস্যসহ নিহত ১৩

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর পৃথক হামলায় এক শিশু ও এক সেনাসদস্যসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়া শহরে একটি হামলায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। এছাড়া জেবচিতের কাছে অপর এক হামলায় একজন লেবানিজ সেনা ও একজন সিরীয় নাগরিকসহ চারজন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।বিন্ট জেবাইলে পরিচালিত তৃতীয় হামলায় এক শিশু ও এক নারীসহ আরও চার বেসামরিক নাগরিক নিহত হন। গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিলেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্য করেই এই বিমান হামলাগুলো চালাচ্ছে।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘাত শুরু হওয়ার পর মার্চ থেকে দক্ষিণ লেবাননে ইসরাইলি অনুপ্রবেশ ঘটে। বর্তমানে লেবাননের ভূখণ্ডের প্রায় ১০ কিলোমিটার এলাকা ইসরাইলি বাহিনীর দখলে রয়েছে এবং যুদ্ধের প্রভাবে ওই অঞ্চলের অসংখ্য গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সংঘাতের জেরে ওই এলাকায় মানবিক পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।
৪৫ মিনিট আগে

জয়পুরহাটে আরবিপিএল: প্রিয় অঙ্গনে সাবেকদের মিলনমেলায় চ্যাম্পিয়ন ১৮ ব্যাচ

জয়পুরহাটে আরবিপিএল: প্রিয় অঙ্গনে সাবেকদের মিলনমেলায় চ্যাম্পিয়ন ১৮ ব্যাচ

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির প্রস্তাবিত কাঠামো ফাঁস

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির প্রস্তাবিত কাঠামো ফাঁস

 ইরানের মাটিতে মার্কিন বিশেষ বাহিনীর রুদ্ধশ্বাস অভিযান: এক পাইলট উদ্ধার

ইরানের মাটিতে মার্কিন বিশেষ বাহিনীর রুদ্ধশ্বাস অভিযান: এক পাইলট উদ্ধার

ইরানে সেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

ইরানে সেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে টোল আদায় শুরু ইরানের: এক জাহাজ থেকেই নিল ২০ লাখ ডলার

হরমুজ প্রণালিতে টোল আদায় শুরু ইরানের: এক জাহাজ থেকেই নিল ২০ লাখ ডলার

পাকিস্তান বানাচ্ছে আমেরিকায় আঘাত হানার ক্ষেপণাস্ত্র: দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার

পাকিস্তান বানাচ্ছে আমেরিকায় আঘাত হানার ক্ষেপণাস্ত্র: দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

ইরানের কাছ থেকে রহস্যময় ‘মূল্যবান উপহার’ পেলেন ট্রাম্প

ইরানের কাছ থেকে রহস্যময় ‘মূল্যবান উপহার’ পেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বাদ দিয়ে মুসলিম সামরিক জোটের ডাক দিল ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বাদ দিয়ে মুসলিম সামরিক জোটের ডাক দিল ইরান

‎তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল নোয়াখালী ছাত্রদল ‎

‎তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল নোয়াখালী ছাত্রদল ‎

ফুডি-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

বাংলাদেশের জনপ্রিয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ‘ফুডি এক্সপ্রেস লিমিটেড’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরী। লেস্টার সিটির এই তারকা ও বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়কে নিয়ে রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।চুক্তি স্বাক্ষর শেষে হামজা চৌধুরী বলেন, “ফুডির সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। মাঠে আমি যেভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, ঠিক একইভাবে একটি সফল দেশীয় ব্র্যান্ডের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।” বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার তাঁর শিকড়ের প্রতি ভালোবাসা থেকেই সম্পূর্ণ দেশীয় উদ্যোগে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানান।ফুডির চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ মান্নান জানান, হামজা চৌধুরী দেশীয় গর্ব ও অধ্যবসায়ের প্রতীক। ফুডির ব্র্যান্ড পরিচিতি দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হামজা চৌধুরীর এই অংশগ্রহণ বড় ভূমিকা রাখবে বলে প্রতিষ্ঠানটি বিশ্বাস করে। অনুষ্ঠানে ফুডির ডিরেক্টর মোহাম্মদ আল ওয়াসি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফুডি-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
১৯ মার্চ ২০২৬, ০৮:৫৬ এএম
ইরানের গ্যাসক্ষেত্রে হামলায় গ্যাস মূল্যে বিশ্ববাজারে বড় প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?

ইরানের গ্যাসক্ষেত্রে হামলায় গ্যাস মূল্যে বিশ্ববাজারে বড় প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন