ঢাকা নিউজ
সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে চালকসহ নিহত ২

সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে চালকসহ নিহত ২

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনাচালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার আহসানমারা ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচজন লেগুনা যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান এবং সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ। নিহতরা হলেন— শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের লেগুনাচালক ইব্রাহিম মিয়া (২৫) এবং সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের যাত্রী জাহেদ মিয়া (১৮)।আহতরা হলেন— ছাতক উপজেলার সাদারাই গনিপুর গ্রামের আব্দুল জাহান (৪২), তার মেয়ে লুৎফা বেগম (৫), তৌরিজ মিয়া (৫৫), তার স্ত্রী কল্পনা বেগম (৪৫) এবং আব্দুল জাহার (৪২)। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও আহত লেগুনা যাত্রী আব্দুল জাহার জানান, তারা সুনামগঞ্জ থেকে একটি লেগুনাযোগে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন। লেগুনাটি আহসানমারা ব্রিজের কাছে পৌঁছালে ঢাকা থেকে আসা ‘খাদিজা ভিআইপি’ নামের একটি দূরপাল্লার মিনিবাস সামনে থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়।ধাক্কা লাগার মুহূর্তে আব্দুল জাহার লেগুনা থেকে সড়কের পাশে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পেলেও সামনে বসা যাত্রী জাহেদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গুরুতর আহত অবস্থায় লেগুনাচালক ইব্রাহিম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
১ ঘন্টা আগে

জয়পুরহাটে আরবিপিএল: প্রিয় অঙ্গনে সাবেকদের মিলনমেলায় চ্যাম্পিয়ন ১৮ ব্যাচ

জয়পুরহাটে আরবিপিএল: প্রিয় অঙ্গনে সাবেকদের মিলনমেলায় চ্যাম্পিয়ন ১৮ ব্যাচ

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির প্রস্তাবিত কাঠামো ফাঁস

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির প্রস্তাবিত কাঠামো ফাঁস

 ইরানের মাটিতে মার্কিন বিশেষ বাহিনীর রুদ্ধশ্বাস অভিযান: এক পাইলট উদ্ধার

ইরানের মাটিতে মার্কিন বিশেষ বাহিনীর রুদ্ধশ্বাস অভিযান: এক পাইলট উদ্ধার

ইরানে সেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

ইরানে সেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে টোল আদায় শুরু ইরানের: এক জাহাজ থেকেই নিল ২০ লাখ ডলার

হরমুজ প্রণালিতে টোল আদায় শুরু ইরানের: এক জাহাজ থেকেই নিল ২০ লাখ ডলার

পাকিস্তান বানাচ্ছে আমেরিকায় আঘাত হানার ক্ষেপণাস্ত্র: দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার

পাকিস্তান বানাচ্ছে আমেরিকায় আঘাত হানার ক্ষেপণাস্ত্র: দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

ইরানের কাছ থেকে রহস্যময় ‘মূল্যবান উপহার’ পেলেন ট্রাম্প

ইরানের কাছ থেকে রহস্যময় ‘মূল্যবান উপহার’ পেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বাদ দিয়ে মুসলিম সামরিক জোটের ডাক দিল ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বাদ দিয়ে মুসলিম সামরিক জোটের ডাক দিল ইরান

‎তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল নোয়াখালী ছাত্রদল ‎

‎তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল নোয়াখালী ছাত্রদল ‎

রোনালদোকে রেখে পর্তুগালের বিশ্বকাপের দল ঘোষণা

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ক্রিশ্চিয়ানো রোনালদোকে রেখেই ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস। ৪১ বছর বয়সী এই তারকা তারকা ফরোয়ার্ড এবার ষষ্ঠবারের মতো পর্তুগালের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। এবারের বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে খেলবে কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে এবং এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তান ও ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার মুখোমুখি হবে রোনালদো বাহিনী। ঘোষিত এই স্কোয়াডে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।দলের রক্ষণভাগে রয়েছেন দিওগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো ও ম্যাথিউস নুনেস।এছাড়া মাঝমাঠ ও আক্রমণভাগের দায়িত্ব সামলাবেন রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস।

রোনালদোকে রেখে পর্তুগালের বিশ্বকাপের দল ঘোষণা
১৯ মার্চ ২০২৬, ০৮:৫৬ এএম
ইরানের গ্যাসক্ষেত্রে হামলায় গ্যাস মূল্যে বিশ্ববাজারে বড় প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?

ইরানের গ্যাসক্ষেত্রে হামলায় গ্যাস মূল্যে বিশ্ববাজারে বড় প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন