ঢাকা নিউজ

অচলাবস্থা কাটাতে নতুন প্রস্তাব নিয়ে ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আবারও ইরান সফরে গিয়েছেন। শনিবার তিনি তেহরানে পৌঁছান। সেখানে তিনি শীর্ষ ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

তাসনিম নিউজের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, এই সফরে নাকভি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ দেশটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে গত ১৬ মে তিনি তেহরান সফর করেছিলেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য হলো তেহরান ও ওয়াশিংটনের চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে কিছু 'নতুন প্রস্তাব' নিয়ে আলোচনা করা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় তৈরি হওয়া অচলাবস্থা দূর করতে এবং একটি সাময়িক সমঝোতা প্রতিষ্ঠায় নাকভি এই প্রস্তাবগুলো উপস্থাপন করবেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও পরবর্তীতে এর বাস্তবায়ন নিয়ে মতবিরোধ এবং আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের কারণে আলোচনা আবারও স্থবির হয়ে পড়ে। পাকিস্তান বর্তমানে এই দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা আরও জোরদার করছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৭ জুন ২০২৬

অচলাবস্থা কাটাতে নতুন প্রস্তাব নিয়ে ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আবারও ইরান সফরে গিয়েছেন। শনিবার তিনি তেহরানে পৌঁছান। সেখানে তিনি শীর্ষ ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

তাসনিম নিউজের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, এই সফরে নাকভি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ দেশটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে গত ১৬ মে তিনি তেহরান সফর করেছিলেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য হলো তেহরান ও ওয়াশিংটনের চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে কিছু 'নতুন প্রস্তাব' নিয়ে আলোচনা করা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় তৈরি হওয়া অচলাবস্থা দূর করতে এবং একটি সাময়িক সমঝোতা প্রতিষ্ঠায় নাকভি এই প্রস্তাবগুলো উপস্থাপন করবেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও পরবর্তীতে এর বাস্তবায়ন নিয়ে মতবিরোধ এবং আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের কারণে আলোচনা আবারও স্থবির হয়ে পড়ে। পাকিস্তান বর্তমানে এই দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা আরও জোরদার করছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ