২০২৬ সালের মে মাসে রাশিয়ার নিরাপত্তা বাহিনী একাধিক মুসলিম আলেম ও মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিকে আটক করেছে। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে এসব গ্রেফতারের খবর সীমিত আকারে প্রচার হলেও অনলাইনে এ নিয়ে বিভিন্ন বর্ণনা সামনে এসেছে। উগ্র-ডানপন্থি সংগঠনগুলোর কাছে এটি ক্রেমলিন-সমর্থিত ‘স্পিরিচুয়াল বোর্ড অব মুসলিমস’ (ডিইউএম) ভেঙে দেওয়ার অভিযানের সূচনা হলেও, রাশিয়ার বাইরে পরিচালিত গণমাধ্যমগুলোর মতে, এই পদক্ষেপ দেশটিতে ইসলামবিদ্বেষ বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
নিরাপত্তা বাহিনীর অভিযানে কারেলিয়ার সাবেক মুফতি উইসাম বার্দভিল, তার ডেপুটি আখমাদ তাঙ্গিয়েভ এবং মর্ডোভিয়া প্রজাতন্ত্রের মুফতি রয়াল আসেনভসহ মোট আটজন মুসলিম আলেম ও কমিউনিটি প্রতিনিধিকে আটক করা হয়। এছাড়াও সেন্ট পিটার্সবার্গে মুসলিম কমিউনিটি অব দ্য নর্থওয়েস্টের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ খেনি এবং সারাতভ অঞ্চলের ডেপুটি মুফতি আল-খেইখ নিদাল আওয়াদুল্লাহ আহমদকেও আটক করা হয়েছে। তদন্তকারী সংস্থা এজেনস্তভোর তথ্য অনুযায়ী, আটককৃতদের মধ্যে তাতারস্তান, মারমানস্ক ও পেট্রোজাভোদস্কের মুসলিম কমিউনিটি কেন্দ্রের প্রতিনিধিরাও রয়েছেন।
আটককৃতদের বিরুদ্ধে ঘুষ থেকে শুরু করে পুলিশের সঙ্গে অবাধ্যতা এবং রাশিয়ায় নিষিদ্ধ ঘোষিত ‘মুসলিম ব্রাদারহুড’ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রভাবশালী প্রচারক রুসলান অস্তাশকো আলেমদের ‘নতুন পঞ্চম স্তম্ভ’ হিসেবে আখ্যা দিয়ে তারা বিদেশি গোয়েন্দা সংস্থা ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করছেন বলে দাবি করেন। অন্যদিকে, উগ্র-ডানপন্থি চ্যানেলগুলো এই গ্রেফতারকে স্বাগত জানিয়ে একে চরমপন্থিদের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ বলে মন্তব্য করেছে।
আলেমদের বিরুদ্ধে সবচেয়ে আলোচিত একটি মামলায় ডিইউএম চেয়ারম্যানের প্রথম ডেপুটি দামির মুখেতদিনভকে ‘ঘৃণা বা শত্রুতা উসকে দেওয়ার’ অভিযোগে এক লাখ ৫০ হাজার রুবল জরিমানা করা হয়েছে। তার কার্যালয়ে ‘মঙ্গোল-তাতার যুগ’ শীর্ষক একটি চিত্রকর্ম প্রদর্শনের কারণে কট্টর জাতীয়তাবাদীরা তাকে ‘রাশিয়া-বিরোধী’ ও ‘চরমপন্থি’ আখ্যা দেয়। মুখেতদিনভ প্রথমে এই চিত্রকর্মের ঐতিহাসিক গুরুত্বের পক্ষে সাফাই গাইলেও পরবর্তীতে বিতর্ক এড়াতে সেটি সরিয়ে মহান দেশপ্রেমিক যুদ্ধের চিত্রকর্ম স্থাপনের ঘোষণা দেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্লাভিক ঐতিহ্যভিত্তিক একক ঐতিহাসিক ও আধ্যাত্মিক ধারণার বাইরে যাওয়ায় মুখেতদিনভ সমালোচনার মুখে পড়েন বলে মনে করা হচ্ছে।
এই গণগ্রেফতারের বিষয়ে রাশিয়ার স্পিরিচুয়াল বোর্ড অব মুসলিমস (ডিইউএম) প্রায় নীরব ভূমিকা পালন করেছে এবং তাদের একটি সূত্র দাবি করেছে যে তারা কোনো বিরোধী-মুসলিম প্রচারণার লক্ষণ দেখছেন না। তবে ৮ জুন ডিইউএম প্রধান রাভিল গাইনুতদিন এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংগঠনটিকে চরমপন্থা, উগ্রবাদ বা বিদেশি প্রভাবের সঙ্গে যুক্ত করার দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ডিইউএম-কে চরমপন্থার কেন্দ্র হিসেবে উপস্থাপনের চেষ্টা দেশে বিভাজন তৈরি করছে।
এর আগে মে মাসের শুরুতে রাভিল গাইনুতদিন আবাসিক ভবনে জামাতবদ্ধ নামাজ নিষিদ্ধকরণ সংক্রান্ত একটি বিতর্কিত বিলের প্রতিবাদে প্রেসিডেন্ট পুতিনের কাছে আবেদন জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, এই বিলটি উপাসনার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন এবং মুসলমানদের জন্য উন্মুক্ত উপাসনালয়ের ঘাটতি থাকার পরও নতুন মসজিদ নির্মাণে কর্তৃপক্ষের অনীহার কারণে এটি মুসলিম সম্প্রদায়কে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করছে। নির্বাসিত গণমাধ্যমগুলোর মতে, এই প্রতিবাদপত্র এবং সাম্প্রতিক গ্রেফতারের ঢেউয়ের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে।
রাশিয়ায় দুই কোটিরও বেশি মুসলিমের বসবাস যা ইউরোপের মধ্যে বৃহত্তম এবং তাদের অধিকাংশই উত্তর ককেশাস ও ভলগা অঞ্চলে বাস করে। পুতিন সরকার পূর্বে বৃহৎ মসজিদ নির্মাণ ও অনুগত নেতৃত্ব নিয়োগের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির ভাবমূর্তি তুলে ধরলেও এবং মুসলিম প্রতিষ্ঠানগুলো ইউক্রেন যুদ্ধে সমর্থন দিলেও বর্তমানে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, অতীতে রাশিয়ায় ধর্মীয় বৈচিত্র্যের মূল্য রাজনৈতিক আনুগত্যের ওপর নির্ভর করলেও সাম্প্রতিক এই গ্রেফতারের ঘটনা সেই আনুগত্যের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন