মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার অবসান ঘটিয়ে আজ রোববারই কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় একটি ভার্চ্যুয়াল বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইলেকট্রনিক পদ্ধতিতে এই চুক্তি সই হওয়ার পর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, শান্তি চুক্তির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের খুব কাছাকাছি অবস্থান করছে সংশ্লিষ্ট পক্ষগুলো এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হতে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দাবি করেছেন যে, চুক্তিটি আগামীকালই স্বাক্ষরিত হতে যাচ্ছে এবং স্বাক্ষরের পরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সবার জন্য পুনরায় উন্মুক্ত করা হবে।
কাতার, পাকিস্তান, মিসর ও তুরস্কের মধ্যস্থতায় প্রায় তিন মাস ধরে চলা ধারাবাহিক আলোচনার ফল হিসেবে এই সমঝোতা স্মারকটি বাস্তবায়নের পথে এগোচ্ছে। চুক্তির আওতায় দুই দেশের মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হবে, দীর্ঘদিন বন্ধ থাকা হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।
যোগাযোগ ও সময়সূচিগত সুবিধার কারণে এবং মার্কিন প্রতিনিধি দলের প্রধান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যাতে সোমবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্রান্স সফরের আগে দেশে ফিরতে পারেন, সেজন্য এই স্বাক্ষর অনুষ্ঠানটি ভার্চ্যুয়ালি আয়োজন করা হচ্ছে। চুক্তি স্বাক্ষরের পর আগামী মঙ্গলবার ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মিসর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রেসিডেন্ট ট্রাম্প, যেখানে হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের লক্ষ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট গঠনের বিষয় নিয়ে আলোচনা হবে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন