ঢাকা নিউজ

ন্যাটোর হামলায় ধ্বংসাত্মক জবাবের হুঁশিয়ারি রাশিয়ার

ছবি : সংগৃহীত

ন্যাটোভুক্ত কোনো দেশ যদি হামলা চালায়, তাহলে এর জবাব ‘চূড়ান্ত ও ধ্বংসাত্মক’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে এ কড়া হুঁশিয়ারি দেন। রাশিয়ার বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মারিয়া জাখারোভা ব্রিফিংয়ে জোর দিয়ে বলেন, কোনো ন্যাটো রাষ্ট্র রাশিয়ার কোনো অঞ্চলের ওপর আগ্রাসন চালালে, যারা এই ধরনের বেপরোয়া পদক্ষেপ নেবে তাদের জন্য রাশিয়ার প্রতিক্রিয়া হবে চূড়ান্ত এবং বিধ্বংসী।

তিনি আরও উল্লেখ করেন যে, পশ্চিমা সামরিক নেতৃত্ব বা কোনো বাহিনীই রাশিয়ার এই প্রতিক্রিয়া ঠেকাতে পারবে না। এই ধরনের বিবৃতি এবং কর্মকাণ্ডের মাধ্যমে তারা ইউরোপকে কোন দিকে ঠেলে দিচ্ছে, তা তাদের বোঝা উচিত।

রাশিয়ার এই হুঁশিয়ারির আগে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটির রাজধানী মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলা চালায় ইউক্রেন। ওই হামলায় রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটে এবং পুরো অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

এই ড্রোন হামলার প্রেক্ষিতে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার মস্কোর সব প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠানামা স্থগিত করা হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

ন্যাটোর হামলায় ধ্বংসাত্মক জবাবের হুঁশিয়ারি রাশিয়ার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

ন্যাটোভুক্ত কোনো দেশ যদি হামলা চালায়, তাহলে এর জবাব ‘চূড়ান্ত ও ধ্বংসাত্মক’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে এ কড়া হুঁশিয়ারি দেন। রাশিয়ার বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মারিয়া জাখারোভা ব্রিফিংয়ে জোর দিয়ে বলেন, কোনো ন্যাটো রাষ্ট্র রাশিয়ার কোনো অঞ্চলের ওপর আগ্রাসন চালালে, যারা এই ধরনের বেপরোয়া পদক্ষেপ নেবে তাদের জন্য রাশিয়ার প্রতিক্রিয়া হবে চূড়ান্ত এবং বিধ্বংসী।

তিনি আরও উল্লেখ করেন যে, পশ্চিমা সামরিক নেতৃত্ব বা কোনো বাহিনীই রাশিয়ার এই প্রতিক্রিয়া ঠেকাতে পারবে না। এই ধরনের বিবৃতি এবং কর্মকাণ্ডের মাধ্যমে তারা ইউরোপকে কোন দিকে ঠেলে দিচ্ছে, তা তাদের বোঝা উচিত।

রাশিয়ার এই হুঁশিয়ারির আগে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটির রাজধানী মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলা চালায় ইউক্রেন। ওই হামলায় রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটে এবং পুরো অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

এই ড্রোন হামলার প্রেক্ষিতে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার মস্কোর সব প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠানামা স্থগিত করা হয়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ