দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এর বরাতে আলজাজিরা জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজন আহত ও নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার মধ্যরাতের পর শুরু হওয়া এই হামলা সাম্প্রতিক সময়ে এলাকাটিতে চালানো সবচেয়ে তীব্র ইসরাইলি আক্রমণগুলোর একটি। ইসরাইলি বাহিনী মূলত একাধিক আবাসিক বাড়ি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
এনএনএ-এর তথ্য অনুযায়ী, নাবাতিয়েহ শহর, কফার জৌজ, কফার রেমান এবং জেবদিনসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রথমে কামানের গোলাবর্ষণ করে ইসরাইলি বাহিনী। এর পরপরই কফার তিবনিত ও রাইহান পাহাড়ি এলাকায় ধারাবাহিক বিমান হামলা চালানো হয়।
তীব্র এই হামলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে নাবাতিয়েহ ও হারুফ এলাকায়, যেখানে অন্তত আটজন নিহত হন। এছাড়া আল-শারকিয়া ও দুয়েইরের মধ্যবর্তী একটি আবাসিক বাড়িতে হামলায় চারজন এবং কফার সির শহরে পৃথক আরেকটি হামলায় তিনজন নিহত হয়েছেন।
এদিকে, দুয়েইর পৌরসভা ভবনের কাছাকাছি একটি মোটরসাইকেল লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়। এই ড্রোন হামলায় একজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন