ঢাকা নিউজ

ইতালিতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

ছবি : সংগৃহীত

ইতালির লেইজ শহরে পারিবারিক কলহের জেরে বড় ভাই হুমায়ূন ফকিরের হাতে ছোট ভাই নয়ন ফকির নির্মমভাবে খুন হয়েছেন। নিহত নয়ন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে। এই হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক বড় ভাই হুমায়ূনকে গ্রেফতার করেছে ইতালি পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় বছর আগে হুমায়ূন ইতালি যান এবং পরে বড় অঙ্কের টাকার বিনিময়ে ছোট ভাই নয়নকেও সেখানে নিয়ে যান। সম্প্রতি বাবা-মায়ের ভরণপোষণের টাকা এবং হুমায়ূনের দ্বিতীয় বিয়ে নিয়ে দুই ভাইয়ের মধ্যে চরম বিরোধ সৃষ্টি হয়। হুমায়ূনের দ্বিতীয় স্ত্রীকে পরিবার মেনে না নেওয়ায় এবং তাদের ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তিনি ছোট ভাইয়ের ওপর ক্ষিপ্ত ছিলেন।

ঘটনার দিন নয়ন যখন সাইকেলে বৈদ্যুতিক চার্জ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হুমায়ূন পেছন থেকে তাকে আঘাত করেন এবং ছুরিকাঘাতে হত্যা করেন। পরবর্তীতে হুমায়ূন ভিডিও কলের মাধ্যমে বিষয়টি তার পরিবারকে জানান। নিহত নয়নের মা ও বোনের দাবি, আর্থিক লেনদেন মিটিয়ে দিতে চাইলেও দ্বিতীয় বিয়ে সংক্রান্ত বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

এদিকে, টঙ্গীবাড়ী থানা পুলিশ জানিয়েছে যে হত্যাকাণ্ডের দুই দিন আগে হুমায়ূন ছোট ভাইয়ের বিরুদ্ধে ১৩ লাখ টাকা পাওনার অভিযোগ তুলে ফোন করেছিলেন। পরবর্তীতে তিনি তার প্রথম স্ত্রীকে দিয়ে পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০২ মে ২০২৬

ইতালিতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ