চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিনি এখন তরুণ ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে মনোনিবেশ করতে চান। তিনি বলেন, “আমাকে শুধু রাস্তা দেখিয়ে দেন, কাজ আমি নিয়ে আসব।” কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে তিনি এলাকার যুবসমাজের উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সোমবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। একই অনুষ্ঠানে তিনি সমাপ্ত টেকাব প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র, ভাতা এবং ঋণের চেক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মীর মো. নজমুল হক বক্তব্য দেন। আলোচনা সভা শেষে যোগ্য প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে আনুষ্ঠানিকভাবে ঋণের চেক ও প্রয়োজনীয় সনদপত্র তুলে দেওয়া হয়।
রাঙ্গুনিয়া উপজেলার সার্বিক উন্নয়নে তরুণদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয় এই আয়োজনে। সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী যুবকদের স্বাবলম্বী হওয়ার পথে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মীর মো. নজমুল হক।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন