নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় হকারদের হামলায় সিটি করপোরেশনের দুই কর্মচারী আহত হয়েছেন। সোমবার বিকালে হকার উচ্ছেদ অভিযান চলাকালে চাষাড়া লুৎফা টাওয়ারের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন রুহুল আমিন ও জাহাঙ্গীর।
সিটি করপোরেশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল শহরের ফুটপাত ও রাস্তা দখল করে বসা হকারদের উচ্ছেদ করা হয়েছিল। তবে উচ্ছেদের কিছুদিন পর থেকেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা শুরু করে হকাররা। সোমবার বিকালে উচ্ছেদ টিম অভিযান চালাতে গেলে হকাররা অতর্কিতভাবে কর্মচারীদের ওপর হামলা চালায়।
আহত দুই কর্মচারীকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের কর্মচারীদের ওপর এমন হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তিনি জানান, নগরবাসীর চলাচলের স্বার্থেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে এবং হকারদের পুনর্বাসনের পরিকল্পনাও রয়েছে। তবে উচ্ছেদে বাধা দিয়ে যারা বিশৃঙ্খলা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন