প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি নৌযান লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও হামলা চালিয়েছে, যাতে অন্তত তিনজনের প্রাণ গেছে। মার্কিন সেনাবাহিনীর দাবি, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই হামলা পরিচালনা করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) জানিয়েছে, শুক্রবার বেআইনি তৎপরতার খবর পেয়ে তারা মাদক পাচারে জড়িত একটি নৌযানকে তাড়া করে।
সাউথকম কমান্ডারের নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে এবং মার্কিন বাহিনী পরবর্তীতে এই হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মাদকবিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নিয়মিত এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে, যার প্রধান টার্গেট মূলত ভেনেজুয়েলার নৌযান।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন