কুমিল্লার তিতাস উপজেলায় চর দখলকে কেন্দ্র করে তিতাস ও মেঘনা—এই দুই উপজেলার গ্রামবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামের সঙ্গে পার্শ্ববর্তী মেঘনা উপজেলার বিনতপুর ও আলীরচর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামের অন্তত ১৫ জন এবং মেঘনা উপজেলার বিনতপুর ও আলীরচর গ্রামের প্রায় ২৫ জন এই সংঘর্ষে আহত হন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে গ্রামের পশ্চিম পাশের একটি চর নিয়ে চলা মামলার রায় নতুন ভাটেরারচর গ্রামের পক্ষে আসে এবং জেলা প্রশাসনের বন্দোবস্ত অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে সেখানে চাষাবাদ করে আসছিলেন। তবে স্থানীয়দের অভিযোগ, সোমবার সকালে বিনতপুর গ্রামের সেলেম ও ছেনু আলীরচর থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ভাড়াটে লোকজন নিয়ে নতুন ভাটেরারচর গ্রামে ঢুকে অতর্কিত হামলা, লুটপাট এবং একটি দোকানসহ অন্তত ছয়টি ঘর ভাঙচুর করে।
ঘটনার খবর পেয়ে তিতাস ও মেঘনা থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মেঘনার লোকজনকে সরিয়ে নিয়ে যায়। মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আসা প্রায় ৩০ জন আহত ব্যক্তির সবাই ইটের আঘাতে জখম হয়েছিলেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন