ঢাকা নিউজ

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি গাজীপুর

ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প ও কর্মসংস্থান কেন্দ্র গাজীপুর জেলায় মোট ৩.৯৪ লাখ অর্থনৈতিক ইউনিট এবং ২৫.৩০ লাখ কর্মরত জনবল নিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এ জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সোমবার গাজীপুরে ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনারে’ এ তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া শুমারির পরিধি আরও বিস্তৃত করার ওপর জোর দেন। তিনি ক্ষুদ্রতর ব্যবসা প্রতিষ্ঠান কিংবা পাড়া-মহল্লার ছোট দোকানগুলোকেও শুমারির আওতায় আনা এবং সাধারণ মানুষের সুবিধার্থে সার্ভেতে জটিল শব্দ পরিহার করে সহজে বোধগম্য শব্দ ব্যবহারের আহ্বান জানান। একই সাথে শিল্পের আধিক্য এবং শক্তিশালী এসএমই খাতের কারণে তিনি গাজীপুরকে বাংলাদেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম এবং জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মাহনুমা খানম উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন যে, এই শুমারির তথ্য-উপাত্ত আগামী দিনে গাজীপুর তথা দেশের অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি গাজীপুর

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প ও কর্মসংস্থান কেন্দ্র গাজীপুর জেলায় মোট ৩.৯৪ লাখ অর্থনৈতিক ইউনিট এবং ২৫.৩০ লাখ কর্মরত জনবল নিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এ জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সোমবার গাজীপুরে ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনারে’ এ তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া শুমারির পরিধি আরও বিস্তৃত করার ওপর জোর দেন। তিনি ক্ষুদ্রতর ব্যবসা প্রতিষ্ঠান কিংবা পাড়া-মহল্লার ছোট দোকানগুলোকেও শুমারির আওতায় আনা এবং সাধারণ মানুষের সুবিধার্থে সার্ভেতে জটিল শব্দ পরিহার করে সহজে বোধগম্য শব্দ ব্যবহারের আহ্বান জানান। একই সাথে শিল্পের আধিক্য এবং শক্তিশালী এসএমই খাতের কারণে তিনি গাজীপুরকে বাংলাদেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম এবং জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মাহনুমা খানম উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন যে, এই শুমারির তথ্য-উপাত্ত আগামী দিনে গাজীপুর তথা দেশের অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ