ঢাকা নিউজ

ভারতে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা হামলার শিকার, ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত

রাজস্থানের জয়পুরে এক শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার ঠিক আগ মুহূর্তে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। সোমবার জয়পুরের শহীদ স্মারকে সমর্থকদের কাঁধে চড়ে সভাস্থলের দিকে যাওয়ার সময় ভিড়ের মধ্য থেকে কিছু দুষ্কৃতকারী তার স্কার্ফ ধরে টান দেয় এবং তাকে লক্ষ্য করে একাধিকবার চড় ও মারধর করে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

এই হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে সিজেপি-র রাজ্য মুখপাত্র অভিষেক জৈন বিট্টু প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং রাজস্থান সরকার ও পুলিশের আচরণের নিন্দা জানিয়ে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে দলটির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন যে, জুন মাসের তীব্র গরমের মধ্যে মানুষ যেন জড়ো হতে না পারে, সেজন্য প্রশাসন ইচ্ছে করেই বিকেল ৩টায় সমাবেশের সময় নির্ধারণ করে দিয়েছিল।

হামলার শিকার হওয়ার পর এক ভিডিও বার্তায় অভিজিৎ দিপকে একে ভয় দেখানোর কৌশল হিসেবে উল্লেখ করে জানান, তারা কোনোভাবেই সহিংসতার পথ বেছে নেবেন না এবং চুপ থাকবেন না। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের ওপর হওয়া অন্যায় এবং তাদের আত্মহত্যার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং এই দাবি পূরণ না হলে দিল্লির বুকে আরও বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, ‘ককরোচ জনতা পার্টি’ মূলত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের বিতর্কিত মন্তব্যের পর একটি ব্যঙ্গাত্মক ফ্রন্ট হিসেবে যাত্রা শুরু করে এবং বর্তমানে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসসহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন করছে। এই আন্দোলনের প্রতি ইতোমধ্যে সমাজকর্মী সোনম ওয়াংচুক এবং জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ সংহতি জানিয়ে রাজপথে নেমেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভারতে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা হামলার শিকার, ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ