কিশোরগঞ্জের কটিয়াদীতে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশ কটিয়াদী উপজেলা শাখার সভাপতি ও কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ।
স্বজনের কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও যুগান্তরের কটিয়াদী প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কটিয়াদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভুঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ উপস্থিত ছিলেন।
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, কৃষি কর্মকর্তা, সাংস্কৃতিক ও সমাজকর্মীবৃন্দ সহ স্বজন সমাবেশের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজিত এই কর্মসূচিতে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ধরনের ফলদ, ঔষধি ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়। পরিবেশ রক্ষায় এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখতে পরবর্তীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চারা রোপণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন