নাটোরের বাগাতিপাড়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের পর বিপুল কুমার সরকার (৪৩) নামে ব্যাংকের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের কৃষ্ণপুর (গালিমপুর) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বিপুল কুমার সরকার ওই গ্রামের মৃত অদ্বৈত প্রসাদ সরকারের ছেলে। তিনি বগুড়ায় একটি বেসরকারি ব্যাংকে নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপুল কুমার সরকার বগুড়া থেকে বাগাতিপাড়ার নিজ বাড়িতে ফেরেন। বাড়িতে পৌঁছানোর পরপরই তিনি তাঁর বড় বোন অর্চনা রানীকে জানান যে, তিনি কোমল পানীয়ের সঙ্গে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেছেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে দুর্ভাগ্যবশত হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
পরে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে এলে খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি থানায় নিয়ে যায়। পরিবারের সদস্যদের দাবি, বিপুল কুমার সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন ঋণের চাপে তীব্র মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। অতিরিক্ত ঋণের বোঝা সহ্য করতে না পেরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে স্বজনদের ধারণা।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে শনিবার (২০ জুন) সকালে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন