ঢাকা নিউজ

আমিরাত ভ্রমণ আরও সহজ: মিলছে ৪৮ ঘণ্টায় টুরিস্ট ভিসা

ছবি : সংগৃহীত

পর্যটকদের ভিসা নিয়ে দারুণ সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ভ্রমণপিপাসু লোকদের দৃষ্টি আকর্ষণ করতে এখন দেশটিতে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে টুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে। শনিবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাভেল এজেন্টরা জানিয়েছেন, ভিসার দ্রুত সুবিধা ছাড়াও বর্তমানে আরব আমিরাতে হোটেল, আউটডোর অ্যাক্টিভিটি এবং বিভিন্ন দর্শনীয় স্থানে বিশাল ছাড় দেওয়া হচ্ছে। দেশটিতে এখন মাত্র ১৩৯ দিরহামে হোটেলের রুম সুবিধা মেলার পাশাপাশি ডেজার্ট সাফারি, জেট স্কি এবং বাগি রাইডে অবিশ্বাস্য ছাড় দেওয়া হচ্ছে। ফলে দ্রুত বুকিং দিলে খুব সাশ্রয়ী খরচে দুবাই ভ্রমণের আকর্ষণীয় সুযোগ রয়েছে।

প্রতিবেদনে সাশ্রয়ী ভ্রমণের জন্য কিছু টিপস দিয়ে বলা হয়েছে, পর্যটকদের সবচেয়ে বড় খরচের খাত হলো আবাসন। তবে গ্রীষ্মকালে অনেক হোটেল নানা ছাড় দেয়। তাই অনলাইনে দেখে বুকিং না দিয়ে সরাসরি আসার পর বুকিং দিলে খরচ অনেকটাই বেচে যেতে পারে, কারণ ভাড়া বিভিন্ন সময়ে কমবেশি হয়ে থাকে।

ওয়াইজফক্স ট্যুরিজমের সিনিয়র ম্যানেজার সুবাইর জানান, গ্রীষ্মকালে দুবাই এখন অনেক সাশ্রয়ী গন্তব্যে পরিণত হয়েছে। হোটেলগুলোতে ভাড়া কম হওয়ায় এবং দর্শনীয় স্থানগুলোতে বিশেষ ছাড় থাকায় পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছেন। দ্রুত ভিসা অনুমোদন এবং আকর্ষণীয় ছাড়ের কারণে আগামী দিনগুলোতে আমিরাতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে এবং স্বল্প বাজেটে আন্তর্জাতিক ভ্রমণের জন্য দুবাই অনেকের পছন্দের গন্তব্য হয়ে উঠবে বলে মনে করছেন পর্যটনসংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬

আমিরাত ভ্রমণ আরও সহজ: মিলছে ৪৮ ঘণ্টায় টুরিস্ট ভিসা

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ