তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষকে ঘিরে কলকাতা বিমানবন্দরের বাইরে এক ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে বিমানে কলকাতা ফেরার ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায়।
জানা গেছে, দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণ আগেই সেখানে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে তারা বিমানবন্দরে হাজির হয়েছিলেন। কিন্তু তিনি দিল্লি থেকে রওনা দেওয়ার খবর পাওয়া মাত্রই বিজেপির কর্মী-সমর্থকরা ডিম ও আম নিয়ে কলকাতা বিমানবন্দরের গেটের বাইরে জড়ো হতে শুরু করেন। মূলত অভিষেকের ওপর চড়াও হওয়ার উদ্দেশ্যেই বিজেপি সমর্থকরা সেখানে উপস্থিত হয়েছিলেন বলে দাবি তৃণমূলের। কিছুক্ষণের মধ্যেই দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধস্তাধস্তি ও ব্যাপক হাতাহাতি শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। অবশেষে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরের মূল গেটের পরিবর্তে অন্য একটি বিকল্প গেট দিয়ে বাইরে বের করে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার পর বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ঘটনার একটি ভিডিও পোস্ট করে তৃণমূল দাবি করেছে, তাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে খুনের চেষ্টার পরিকল্পনা করেছিল ‘বিজেপির গুন্ডারা।’ তবে এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন