ঢাকা নিউজ

আদ্-দ্বীনের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ

ছবি : সংগৃহীত

ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় দায়ী হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় শিক্ষার্থী ও ইন্টার্নদের অন্য হাসপাতালে সংযুক্ত করতে হবে আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজকে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে আজ রোববার (১৪ জুন) এই সংক্রান্ত একটি নির্দেশনার চিঠি আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজকে দেওয়া হতে পারে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ৬ ধারা অনুযায়ী, বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে নিজস্ব হাসপাতাল স্থাপনের শর্ত রয়েছে। এছাড়া মেডিকেল কারিকুলাম অনুযায়ী, তৃতীয় বর্ষ থেকেই হাসপাতালে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ শুরু হয় এবং এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করতে হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজের কার্যক্রম চালু থাকছে। তবে কলেজের শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণের জন্য যেকোনো জেনারেল হাসপাতালের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি স্বাক্ষর করতে হবে। চুক্তি অনুযায়ী তারা নিজস্ব উদ্যোগে শিক্ষার্থীদের ওই হাসপাতালে নিয়ে যাবে এবং নিয়ে আসবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬

আদ্-দ্বীনের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় দায়ী হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় শিক্ষার্থী ও ইন্টার্নদের অন্য হাসপাতালে সংযুক্ত করতে হবে আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজকে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে আজ রোববার (১৪ জুন) এই সংক্রান্ত একটি নির্দেশনার চিঠি আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজকে দেওয়া হতে পারে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ৬ ধারা অনুযায়ী, বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে নিজস্ব হাসপাতাল স্থাপনের শর্ত রয়েছে। এছাড়া মেডিকেল কারিকুলাম অনুযায়ী, তৃতীয় বর্ষ থেকেই হাসপাতালে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ শুরু হয় এবং এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করতে হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজের কার্যক্রম চালু থাকছে। তবে কলেজের শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণের জন্য যেকোনো জেনারেল হাসপাতালের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি স্বাক্ষর করতে হবে। চুক্তি অনুযায়ী তারা নিজস্ব উদ্যোগে শিক্ষার্থীদের ওই হাসপাতালে নিয়ে যাবে এবং নিয়ে আসবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ